আজ মঙ্গলবার সকালে প্রায় সাড়ে ৯ টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় মমতাজ রাজবংশী(৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে পৌর সদরের কুয়াশা হোটেলের সামনে ঢাকা-টাঙ্গাইল বাইপাস মহাসড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে মির্জাপুর কাঁচা বাজার যাওয়ার পথে ঐ দু’জন রাস্তার মাঝখানে ডিভাইডার লেনের কাছে দাঁড়িয়ে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করে।
এ সময় টাঙ্গাইলমুখী একটি ইটভর্তি ট্রাক (টাঙ্গাইল-ট ০২-০৫০৫) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা দু’পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চাকায় পৃষ্ট হয়ে এক নারীর নিহত হয়। সাথে থাকা আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে তাকে আহতাবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
গোড়াই হাইওয়ে থানার এস.আই আশরাফুল ইসলাম জানান সংবাদ পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনার ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে। তিনি আরও উল্লেখ করেন,আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বার্তাবাজার/এমকে