নতুন কার্যকর সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষনা ছাড়া মঙ্গলবার সকাল থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তীতে পড়েছে যাত্রীরা। তবে পরিবহনের মালিকরা বলছেন শ্রমিকরাই তাদের অনুমতি না নিয়েই বাস চলাচল বন্ধ রেখেছেন।
শ্রমিকেরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন না পর্যন্ত আইন বাতিল হবে তাদের আন্দোলন চলবে। তবে ময়মনসিংহ থেকে অভ্যন্তরীন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বার্তাবাজার/এমকে