অধ্যক্ষকে পানিতে ফেলার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

অধ্যক্ষকে পানিতে ফেলার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার মামলায় এজাহারভুক্ত প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হলো।

সোমবার রাতে নগরীর বেলপুকুর থানার বিসমিল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন মোড় থেকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশের স্পেশাল টিম।

গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা কামাল হোসেন সৌরভ, দুই নম্বর আসামি মুরাদ, তিন নম্বর আসামি শান্ত ও ছয় নম্বর আসামী সালমান ওরফে টনি কে

মহানগর ডিবি পুলিশের উপ কমিশনার আবু আহমেদ আল মামুন জানান, তারা আত্মগোপন করে বেলপুকুরে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাদের গ্রফতার করা হয়।

উল্লেখ্য, অনুপস্থিতির কারণে পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ায় নিজ কার্যালয়ের সামনে থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে অধ্যক্ষককে ক্যাম্পাসের ভেতরের পুকুরে ফেলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে সাঁতার জানার কারণে তিনি প্রাণে রক্ষা পান।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর