চালক-শ্রমিকদের কর্মবিরতি : পাবনা থেকে দুরপাল্লা রুটে আংশিক বাস চলাচল বন্ধ

নতুন সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে পাবনায় আজ সকাল থেকে বাস চালক-শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। এতে করে পাবনা থেকে আভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটে বাস চলাচল আংশিক বন্ধ রয়েছে।

সকালে পাবনার কেন্ত্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, কর্মবিরতি উপেক্ষা করে চালক শ্রমিকদের একটি অংশ বাস চালাচ্ছেন। কিছু বাস ঢাকা সহ বিভিন্ন রুটে ছেড়ে যেতে দেখা যায়।

অপরদিকে, আরেকটি অংশ বাস চালানো থেকে বিরত থাকায় বন্ধ রয়েছে বাস চলাচল। তবে এ নিয়ে চালক শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যারা বাস চালাচ্ছেন তাদের বাধা দেন কর্মবিরতি পালন করা চালক শ্রমিকরা।

কর্মবিরতি পালন করা চালক শ্রমিকদের দাবি, নতুন সড়ক পরিবহণ আইন সংশোধন করতে হবে। কারণ দুর্ঘটনা ঘটলে গাড়ির চালক ৫ লাখ টাকা জরিমানা দেবেন এটা মেনে নেয়া যায়না। তার আগে সড়ক মহাসড়কগুলোতে উন্নয়ন ঘটাতে হবে। মহাসড়কে সাধারণ মানুষ, ছোট গাড়ি ও বড় গাড়ি চলাচলের জন্য আলাদা লেন করতে হবে।

এদেিক ,আংশিক বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা সহ দুরপাল্লার যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েছেন। জরুরী প্রয়োজনে কর্মস্থলে ফিরছেন অনিশ্চয়তা মাথায় নিয়ে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর