কার্গো বিমানে পেঁয়াজ আসছে আজ

রাজধানী ও চট্টগ্রামসহ সারা দেশেই কমছে পেঁয়াজের দাম। আজ কার্গো বিমানে পেঁয়াজের চালান পৌঁছালে দাম আরো কমবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা।

রাজধানীর কারওয়ান বাজারে একদিনে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৬০ থেকে ৭০ টাকা। একই অবস্থা পেঁয়াজের বড় আড়ত পুরান ঢাকার শ্যাম বাজারেও। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও।

চট্টগ্রামের খাতুনগঞ্জে একদিনে কেজিতে পেঁয়াজের দাম কমেছে একশ টাকা। দেশের প্রধান পাইকারি বাজারটিতে ১১০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বিভিন্ন জেলায়ও কমতে শুরু করেছে দাম।

তবে পাইকারি বাজারে দাম কমে যাওয়ার তুলনায় বেশি দাম নেয়া হচ্ছে খুচরা বাজারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর