সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কমিটি গঠন

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি সোমবার (১৮ নভেম্বর) গঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব মুহাম্মদ মফিজুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম সেকুল যৌথভাবে মো. মাসুদ রানা বাচ্চুকে আহ্বায়ক ও মো. রোকন উদ্দিনকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দিয়েছে।

উক্ত কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক শ্রী বিক্রম চক্রবর্তী, নির্বাহী সদস্য- মারুফ সরকার, মো. জহুরুল ইসলাম, প্রকৌশলী মো. সুমন সরকার, ডা. এস এম রিপন, মো. শাহিন আলম, মো. ইলিয়াস হোসেন, মো. রবিউল আওয়াল, মো. আব্দুল লতিফ, মো. আনোয়ার হোসেন পারভেজ, মো. আব্দুল ওহাব জোহুরী, মো. সুলতান মাহমুদ, মো. মতিয়ার রহমান সরকার (সলঙ্গা), মো. গিয়াস উদ্দিন আহমেদ (শাহজাদপুর), মো. আনিসুর রহমান (শাহজাদপুর)।

আগামী ৩ মাসের মধ্যে সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সকল থানা ও উপজেলায় কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে নির্দেশনা প্রদান করেছেন বলে জানিয়েছেন নব-নির্বাচিত আহবায়ক মো. মাসুদ রানা বাচ্চু।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর