কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগরে রাস্তা পার হতে গিয়ে অপর দিকে আসা মোটর সাইকেলের ধাক্কায় মাথায় চোট লেগে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

খাজানগর উত্তরপাড়ার রাজু মন্ডলের জামাই নুরু শেখ। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জালাল শেখের পুত্র। দীর্ঘ দিন সে বিবাহ উত্তর খাজানগরে বসতি,লেবার দিনশ্রমিক ভ্যানচালক হিসাবে নুরু সদা হাস্যজ্বল।

সবার কাছে প্রিয় এক মুখ, নুরুর হঠাৎ মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নামে। খাজানগরের স্হানীয় ব্যবসায়ী শুকুর আলীর কাছ থেকে মাল বওয়া টাকা নিয়ে রাত সাড়ে আটটার দিকে ঔষধ ও ভ্যান চার্জ দিতে যায়, ফিরে এসে রাস্তা পার হয়ে বাড়ির পথে যেতে গিয়ে পোড়াদহ মুখী থেকে আসা মোটর সাইকেল আঘাতে রাস্তায় পড়ে যায়। পরিচিতরা দ্রুত উদ্ধার করে মারাত্মক আকাঙ্ক্ষা জনক অবস্হায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। রাজশাহী যাওয়ার যাত্রা প্রস্তুতি নিতে রাত সাড়ে দশটায় হাসপাতাল বেডে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তিন সন্তানের জনক নুরুর অকাল মৃত্যুতে ব্যথিত খাজানগরের এলাকাবাসী।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর