পলাশ থানা ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে” স্লোগানকে বুকে ধারণ করে নরসিংদী জেলার পলাশ উপজেলায় কাজ করে যাচ্ছে একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন পলাশ থানা ব্লাড ডোনার ক্লাব।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় অসহায় রোগীদের রক্তদান,বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন জাতীয় দিবসে নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত দক্ষতার সহিত পরিচালনা করে আসছে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় অত্র ১৮/১১/২০১৯ পলাশ থানা ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগে ১ হাজার স্কুল শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি মেডিকেল ক্যাম্প ও জনসচেতনতা বৃদ্ধিকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী ও লেখক সায়মা সাফীজ সুমী, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা।
পলাশ থানা ব্লাড ডোনার ক্লাব সংগঠনের হয়ে আরো ১শ’ শিক্ষার্থীদের বিনামূল্যে রোগ নির্ণয় ও রোগ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করেন ঘোড়াশাল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ রিফাত ফারজানা মিরা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর