তানিন-আসিফকে নিয়ে আকাশ আমিনের ‘জাস্ট ফ্রেন্ড’

সম্প্রতি কক্সবাজারে শেষ হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জাস্টফ্রেন্ড’ এর শুটিং। আজিশা রহমানের চিত্রনাট্যে নির্মাতা আকাশ আমিন এর শর্টফিল্মটিতে অভিনয় করেছেন তানিন সুবাহ, আসিফ আলম জিদান।

পোস্ট বক্সের ব্যানারে নির্মিত এ শর্টফিল্মের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন কাজী সবুজ ও চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সজিব খান।

গল্পে দেখা যাবে, তমা তার হাজব্যান্ড জিসানকে নিয়ে কক্সবাজারে যাবে হানিমুনে কিন্তু তমা তার বেস্টফ্রেন্ড সীমান্তকে সাথে নিয়ে নেয় কারণ সীমান্তকে ছাড়া তমা তেমন কোথায় যায়না। কিন্তু কক্সবাজারে বারবার সীমান্তের চোখের সামনে তমা আর জিসানের ক্লোজলি রোমান্টিকতাকে মন থেকে মেনে নিতে পারছেনা, একদিন সন্ধ্যা বেলা কোলাহল থেকে একটু দুরে বিচের পারে সন্ধ্যা বেলায় জিসান আর তমাকে খুব কাছাকাছি দেখে সীমান্ত। তমা আর জিসানকে এই অবস্থায় দেখে হয়ে সীমান্ত জিসানকে খুন করতে উদ্ধৃত হয় আর এইভাবে গল্প এগিয়ে যায়।

শহীদ খানের প্রযোজনায় নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি খুব শিগগির ‘আকাশ বিডি’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর