বগুড়ার শিবগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৬ জন অাহত হয়েছে।সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউপির বালুকচক ও আলীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাঠ থেকে হঠাৎই একদল শিয়াল মানুষের বাড়িতে ঢুকে পড়ে ও এলোপাথারিভাবে কামড়াতে থাকে। এতে পাশ্ববর্তী ঐ দুই গ্রামের ১ নারী ও ১ শিশুসহ মোট ৬ জন আহত হয়।
অাহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তী করা হয়েছে।
বুড়িগঞ্জ ইউনিয়নের চেয়াম্যান আ. গফুর মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/ডব্লিওএস