নীলফামারীতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

নীলফামারীতে আজ (১৮ নভেম্বর) সকালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পুলিশি বাধার সম্মুখে নীলফামারী পেীর সুপার মার্কেটের সামনে বিক্ষোভ করেছে নীলফামারী জেলা বিএনপি। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা, জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম, পেীর বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আক্তারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স প্রমূখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর