পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

পেঁয়াজের দাম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের ন্যায় শেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে শহরের গৃর্দানারায়ণপুর এলাকা থেকে মিছিল বের হয়ে রঘুনাথ বাজার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলউত্তর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি, শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

এসময় জেলা বিএনপির সভাপতি বলেন, দেশ আজ কঠিন ক্রান্তিলগ্নে দাড়িয়ে আছে। হঠাৎ চক্রান্ত করে পিয়াজ সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে যা জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। দেশের মানুষ আর এই সরকার কে দেখতে চায় না।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ বাদল, সাইফুল ইসলাম স্বপন, এডঃ রাকিব, এডঃ মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত, তথ্য ও গবেষণা সম্পাদক মিন্টু, ক্রীড়া সম্পাদক বিপু, শ্রম বিষয়ক সম্পাদক ময়না আহমেদ, সহ ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রুমি, ছাত্রদলের সভাপতি শওকত হোসেন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর