টাঙ্গাইলের মির্জাপুরে একটি বিল থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি, ধারনা করা হচ্ছে তার বয়স ৪০ হবে। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে পুলিশ ধারনা করতে পারছেনা এটি হত্যাকা- নাকি অন্যকিছু।
এ বিষয়ে মির্জাপুর থানার এস.আই ও মামলার তদন্তকারি কর্মকর্তা মো. ফয়েজ আহম্মদ জানান, লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে আসল রহস্য।
বার্তাবাজার/ডব্লিওএস