বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সোমবার মহানগর উত্তর শাখার উদ্যোগে থানায় থানায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বাড্ডা থানা বিএনপির একটি প্রতিবাদ মিছিল গুলশান-বাড্ডা লিংক রোড থেকে শুরু হয়ে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, বাড্ডা থানা বিএনপির সভাপতি তাজুল ইসলাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আবদুল কাদের বাবু, হারুন অর রশিদ, রেজাউল করিম, অলিউজ্জামান মিঠু, নাজমা সিকদার, জসিম সিকদারসহ থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রূপনগর থানা বিএনপির একটি মিছিল থানার সভাপতি মোঃ আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ইঞ্জি: মজিবুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, শিপু মোল্লা, নজরুল ইসলাম শাহীন, কামাল হোসেন জালাল সহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মোহাম্মদপুর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি আতিকুল ইসলাম মতিনের নেতৃত্বে শুরু হয়। এতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ হাফিজ, এড. সাকিব সারোয়ার, মো: ইসহাক, নাসির উদ্দিন, এ এম এস আহম্মদ আলী, জয়নায় আবেদীন, আনোয়ার হোসেন মাসুদ, দেলোয়ার হোসেন মামুন, এড. রাজেশ, সাজিদুল খান রনি, মাসুম বাবুল সহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

দক্ষিণ খান থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাগরের নেতৃত্বে আসকোনা থেকে শুরু হয়ে হাজি ক্যাম্প গিয়ে শেষ হয়। মিছিলে থানা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর আলী, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাবুল, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলী হোসেন রাজু, শাহ জালাল, আমান উল্লাহ আমান, সৈয়দ দেলোয়ার, আলম মেম্বার, ডা: কবির, সেলিম রেজা, হযরত আলী, মোঃ আব্দুল্লাহ, এম এম সালামসহ সহ ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।
রামপুরা থানা বিএনপির একটি প্রতিবাদ মিছিল থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, মুরশেদ আল বাবু, শেখ হেলাল, মাসুদুর রহমান, রুহল আমীনসহ থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। মিছিলটি খিলগাঁও বাজার থেকে শুরু হয়ে তালতলা মার্কেটে গিয়ে শেষ হয়।
কাফরুল, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল কাজীপাড়া মাদ্রাসা রোডে অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতি, থানার সভাপতি আক্তার হোসেন জিল্লু, সাধারণ সম্পাদক একরাম বাবুসহ থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মোহাম্মদপুর থানা বিএনপি আরেকটি মিছিল হাজী ইউসুফের নেতৃত্বে অনুষ্ঠিত। এতে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন লাবু, মোঃ ইসমাঈল, জামাল হোসেন, আলহাজ্ব ওমর ফারুক, মোঃ চৌধুরী বকশি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। । ।।প্রেসবিজ্ঞপ্তি।।
বার্তাবাজার/ডব্লিওএস