ববিতে রসায়ন বিভাগে প্রথম ল্যাব উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রসায়ন বিভাগে নতুন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবনের নিচ তলায় ল্যাবটি উদ্বোধন করেন ববি উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।

এসময় অগ্রাধিকারের ভিত্তেতে পর্যায়ক্রমে ল্যাব সংকটসহ সব ধরনের সমস্যা সমাধানে কাজ করার কথা জানান তিনি।

রসায়ন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মাসুদ পারভেজ বার্তাবাজারকে জানান, রোটারিএভাপরেটর, ম্যাগনেটিক স্টিরার, কেমিকেল ও অন্যান্য মৌলিক যন্ত্রপাতির অভাবে যেটুকু জ্ঞান অর্জন করে শিক্ষার্থীদের পাশ করা দরকার সেটুকুও জানতে পারছে না তারা। ল্যাবে প্রয়োজনীয় ইন্সট্রুমেন্টের অভাবে ব্যাহাত হচ্ছে গবেষণা।

এ সময় উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নাজমুল কায়েস, ড. হালিমা বেগম, প্রভাষক মাহমুদুল হাসান সোহাগ ও প্রিয়াঙ্কা বণিক।

প্রসঙ্গত, রসায়ন বিভাগ প্রতিষ্ঠার ৬ বছরেও পরীক্ষা-নিরীক্ষার জন্য আধুনিক মানের ল্যাব স্থাপন করা হয়নি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর