ঘিওরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জের ঘিওরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিকগঞ্জ-০১আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়।

সোমবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে দুর্জয় বলেন-স্বাস্থ্য সেবা সাধারন মানুষের দোড় গড়ায় পৌছে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন টেকসই উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে স্বাস্থ্য সেবা ,এই স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর এজন্য সবাইকে নিরলস ভাবে কাজ করতে হবে।

সভাপতিত্ব-করেন উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন ফৌজিয়া খান (উপ-সচিব),উপপরিচালক স্থানীয় সরকার মানিকগঞ্জ, ডা: মো: আনোয়ারুল আমিন আখন্দ সিভিল সার্জন মানিকগঞ্জ, ডা: রনজিত কুমার মন্ডল উপপরিচালক পরিবার পরিকল্পনা মানিকগঞ্জ, অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান উপজেলা পরিষদ ঘিওর,অাব্দুল আলিম মিন্টু সাধারন সম্পাদক ঘিওর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামিম,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল পয়লা ইউপি চেয়ারম্যান প্রমুখ।

এছাড়া উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান এবং ঘিওর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রচার সম্পাদক এম আজাদ হোসেন, ও পরিবার পরিকল্পনা অধিদপ্তের সকল স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর