ইবি রিপোর্টার্স ইউনিটি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক পর্বের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

এর আগে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো ঘুরে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এসে শেষ হয়। এরপরে বেলা ৩টায় ‘মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু সালেহ শামিমের সাভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মুরতুজা হাসান এবং সদস্য তিতলি ও এশার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা,সম্মানিত অথিতি হিসাবে ছিলেন,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ, ছিলেন,দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা।

আরো উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড মাহবুবর রহমান, প্রক্টর অধ্যাপক ড পরেশ চন্দ্র বর্মন, সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. নাসিমা বানু প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা -কর্মচারী,ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এবং কুষ্টিয়া ঝিনাইদহ থেকে আগত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ২০১৮ সালের ১৮ই নভেম্বর যাত্রা শুরু করে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা চর্চা করে আসছে সংগঠনটি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর