কালিহাতিতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বানিয়াবাড়ি গ্রামে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো- ওইা জাহিদুল ইসলামের ছেলে নাইম(৪) ও আবুবক্করের ছেলে আবির(৪)।

সোমবার সকালে পার্শ্ববর্র্তী ডোবার পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর বরকত আলী জানান, সকাল ৯ টার দিকে প্রতিবেশী দুই শিশু পতুল নিয়ে বাড়ীর পাশে খেলতে যায়। এমন সময় খেলতে খেলতে শিশু দুটি ডোবায় পড়ে যায়। প‌রে বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর ডোবা থেকে শিশু দু‌টির মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর