মির্জাপুরে সামাজিক ব্যাধি, জঙ্গীবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে সোমবার (১৮ নভেম্বর) ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, জঙ্গীবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাবাড়ি ডিগ্রি কলেজে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান।
রাজাবাড়ি ডিগ্রি কলেজ ও রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজাবাড়ি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুর রহমান স্বপন, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মো. সায়েদুর রহমান।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর