ময়মনসিংহে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ নগরীর লিচু বাগান এলাকায় বাসার বাউন্ডারি দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শ্রমিক।

ছবি: বার্তা বাজার

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজের সময় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ছুতু মিয়া (৬০) সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোষ্ঠা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।

তিনি বলেন, লিচু বাগান এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেনের নির্মাণ কাজ করছিল শ্রমিকরা। এসময় ড্রেনের পাশের ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুসের বাসার বাউন্ডারি দেয়াল ধসে নির্মাণ শ্রমিকদের উপরে পড়ে যায়। এতে ছুতু মিয়া নামে এক নির্মাণ ঘটনাস্থলেই মারা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় আহত দুই শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু আরো বলেন, দেয়ালটি দীর্ঘদিনের পুরুনো ও ড্যামেজ হওয়ায় এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর