মুন্সীগঞ্জ সিরাজদিখান থানা পুলিশ বিভিন্ন ভাবে অভিযান চালিয়ে মীর আলি হত্যা মামলার আসামীদে বাড়ি হইতে ২১০ টি টেটা বল্লম উদ্ধার করেছে। গত রবিবার ১৭ নভেম্বর দিবাগত রাতে পুর্ব চান্দেরচর গ্রামে মীর আলি হত্যা মামলার আসামী পলাতক কামিজুদ্দিন কামু বাহিনীদের বাড়িতে অভিযান চালায় সিরাজদিখান থানা পুলিশ।
সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পুর্ব চান্দেরচর গ্রামে গত ৮ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে আমির আলী ওরফে মীর আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনকে আসামী করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করেন নিহত মীর আলীর স্ত্রী। মামলা রুজুর হওয়ার পর থেকে এজাহার নামীয় আসামীরা পলাতক রয়েছে।
এব্যাপারে সিরাজদিখান থানার ওসি তদন্ত ও মামলার তদন্ত কারি অফিসার মোঃ আজিজুল হক হাওলাদার জানান এ ঘটনায় নিয়মিত মামলার রুজু হয়েছে। গতকাল রাতে পলাতক আসমী সুমন (৩০) পিতা আঃ মালেক, মোঃ আনোয়ার পিতা হাজী আঃ মালেকসহ সকল আসামীদের বাড়িতে অভিযার চালিয়ে ২১০ টি টেটা বল্লম উদ্ধার করা হয়েছে। আসামী ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
বার্তা বাজার/এম.সি