জামালপুরের সরিষাবাড়ীতে বন্যা ক্ষতিগ্রস্থ্য কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয় মাঠে এ কৃষিপণ্য বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, আটটি ইউনিয়ন ও পৌর সভার সম্প্রতিক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্পসারণ অধিদপ্তরের অধীনে ক্ষতিগ্রস্থ্য কৃষকদের কৃষি প্রনোদনা বরাদ্ধ দেয়া হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয় মাঠে ২ হাজার ৮শত ২০ জন কৃষককে তালিকাভুক্তির মাধ্যমে ১২শ জন কৃষক দুই কেজি ভুট্রা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ। ১২শ জনকে ১কেজি সরিষা বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ । ৪শ জনকে ২০ কেজি গম, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ এবং ২০ জনকে পেয়াঁজের বীজ ৫০০ গ্রাম, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার ২৮২০ জন কৃষকের মাঝে তিনটি গ্রুপে প্রতি জনকে র্নিধারিত বরাদ্ধে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি