রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিন্যান্স বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷
বহিষ্কৃত দু’জন হলো ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ওরফে আসিফ লাক ও বাংলা বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির নাহিদ।
সোমবার দুপরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ বারী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের এ আদেশ দেয়া হয়৷
এর আগে গতকাল রোববার, জড়িততের শান্তি ও স্থায়ী বহিষ্কারের দাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিলে বহিষ্কারের আশ্বাস দেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।
এ সময় আন্দোলন সাময়িকভাবে স্থগিত করলেও স্থায়ী বহিষ্কারের জন্য ৭ দিনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। আগামী রবিবারের মধ্যে স্থায়ী বহিষ্কার না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
এদিকে এ ঘটনা তদন্তে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের তৃতীয় ব্লকের ২৫৪ নম্বর কক্ষে সোহরাবকে নিয়ে ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম ওরফে আসিফ লাক ও হুমায়ুন কবির নাহিদ মারধর করে। এক পর্যায়ে দুইজন মিলে রড দিয়ে সোহরাবকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। বর্তমানে ভুক্তভোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা বাজার/এম.সি