সংযুক্ত আরব আমিরাতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী পরিবারের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আল নাখিলের গ্রান্ড হোটেলে সোমবার স্থানীয় সময় রাত ৯ টায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু ও কমলনগর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমদ বাপ্পিকে লক্ষ্মীপুর জেলা প্রবাসী আওয়ামী পরিবারের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমায় এ গণসংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্মীপুর সোসাইটির সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও রাস আল খাইমা লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন মল্লিক চৌধুরী, প্রধান বক্তা হিসেেব উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগের সদস্য, লক্ষীপুর সোসাইটি রাস-আল-খাইমাহ এর সাধারণ সম্পাদক জাফর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মুসা, শাহাবুদ্দিন মাইনুদ্দিন, লক্ষ্মীপুর ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন, আবু সায়েদ, ময়নুদ্দিন ফারুক, জয়নাল আবু সিদ্দিক, মানিক হানিফ, মাসুদ, মিজান,সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বার্তা বাজার/এম.সি