পরীক্ষা দিতে যাওয়া হলো না শম্পার, পথেই ট্রাক চাপায় মৃত্যু

পিইসি পরীক্ষা দেয়া হলো না শম্পার। স্কুলের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মা মেয়ের প্রাণ কেড়ে নেয় ঘাতক ট্রাক। নওগাঁর ডাক্তারের মোড় এলাকায় অটো রিকশাকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় মা ও মেয়ে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সড়ক অবরোধ করে আইনের কঠোর বাস্তবায়ন চান এলাকাবাসী।

স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে নওগাঁর হাপানিয়া এলাকা। মেয়েকে সকালে পিইসি পরীক্ষা কেন্দ্রে নেয়ার জন্য ঘর থেকে বের হয়ে মা আদুরী ও মেয়ে শম্পা স্থানীয় ডাক্তারের মোড়ে অপেক্ষা করছিলেন বাসের জন্য।

হঠাৎ দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের উপর এসে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের। দ্রত গতির ট্রাকটি হেলপার চালাচ্ছিল বলে জানায় এলাকাবাসী। এ অবস্থায় সড়কের অকাল মৃত্যু রোধে সড়ক আইনের কঠোর বাস্তবায়নের দাবি এলাকাবাসীর।

দুর্ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। নিহতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা প্রদান করা হয়।

নওগাঁ ফায়ার সার্ভিস উপ-পরিচালক মো. মোরশেদুল ইসলাম বলে, ট্রাকটি রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী প্রায় ৩ ঘন্টা বাস চলাচল বন্ধ করে দেয়। নিহতদের বাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাস পুর গ্রামে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর