বেগমগঞ্জে মিতালি বেকারিসহ বিভিন্ন দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা

নোয়াখালী বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে মিতালি বেকারি সহ ৫ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার কামাল।

এ সময় বিএসটিআই অনুমোদন না থাকাসহ অসদুপায় অবলম্বনের মাধ্যমে খাবার তৈরি করার কারণে এই দোকান গুলোকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে বিভিন্ন ফলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। দোকানগুলো হচ্ছে মিতলী বেকারীকে ৩০ হাজার, মধুফুল বেকারীকে ৩০হাজার, মৌচাক বেকারীকে ১০হাজার ও বিভিন্ন ফল দোকানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার কামাল বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে এবং সামনে অভিযান চলবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর