ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে হাইকোর্টে তলব

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেওয়ার পর তিন মাস চলে গেলেও সার্টিফায়েড কপি না দেওয়ায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১ ডিসেম্বর তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। আদালতের তলবের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ‌্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের ৫ কার্যদিবসের মধ্যে মামলার সার্টিফায়েড কপি সরবরাহ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর