নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক উল্যাহ প্রকাশ রফিক ডুবাইওয়ালা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার জোবায়ের বাজার সংলগ্ন চর মজিদ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজেদের পুকুরে পানি সেচ দেওয়ার জন্য একটি পানির মটর বসান রফিক উল্যাহ। মটর বসানোর পর বিদ্যুতের লাইন দিতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন রফিক।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি।
বার্তা বাজার/এম.সি