গত ছয়মাসে তিনবার একই স্থানে আগুন, বিচার বিভাগে তদন্তের দাবি

নোয়াখালীর প্রধান বানিজ্যি কেন্দ্র চৌমুহনীর রেলওয়ে ষ্টেশন মার্কেটে রোববার সন্ধ্যায় অগ্নিকান্ডে অর্ধশত দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ছবি: বার্তা বাজার

চৌমুহনী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সন্ধ্যায় সোয়া ছয় টার সময় চৌমুহনী রেলওয়ে ষ্টেশনের পূর্ব পাশের মার্কেটের নূর ক্রোকারিজের পেছন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে, মুহুর্তের মধ্যে আগুেেনর লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় মোবাইল দোকান, ক্রোকারিজ দোকান, হোটেলসহ ছোটবড় অর্ধশত দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

ছবি: বার্তা বাজার

খবর পেয়ে চৌমুহনী, মাইজদী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি আরো জানান কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা যায়নি। প্রশাসন থেকে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছয় মাসের ব্যবধানে মার্কেটে এ পর্যন্ত তিনাবার আগুন লাগার ঘটনা ঘটেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর