বর্তমান সরকার শিক্ষাসহ সকল ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার ছোঁয়া বেগমগঞ্জেও ৩ কোটি ২৬ লাখ টাকা করে ৬ কোটি ৫২ লাখ টাকার ব্যয়ে লক্ষীনরায়নপুর হাই স্কুল ভবন ও উত্তর পশ্চিম দুর্গাপুর এম এ মতিন ইসলামিয়া দাখিল মাদরাসার নতুন ৪তলা ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন নোয়াখালী-৩ আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ ।

এর আগে সোমবার সকালে মাদ্ররাসা পরিচালনা পরিষদের সভাপতি নুর নবী টিপু’র সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওঃ জাকের হোসাইন ও মোঃ রফিক উল্যাহ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ মামুনুর রশিদ কিরন, বেগমগঞ্জ মডেল থানার ওসি মোঃ হারুন অর রশিদ চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম, সাবেক চেয়ারম্যান এম.এ জলিল, নরোত্তমপুর ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু, ছয়ানী ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন রশীদ, রসুলপুর ইউপি চেয়ারম্যান নুর হোসেন সেলিম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুল মতিন মিয়া, মাদ্রাসার সুপার মোঃ আমির হোসাইন, সহ-সুপার নুরুল আমিন হকসাব, সাবিনা টেলিকম’র ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক, রূপসা অটো রাইস মিলস্ লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ, এস.আর ট্রেডার্স’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুস ছোবহান সুমন, আল আমিন স্টোর’র ব্যবস্থাপনা পরিচালক সাকেয়াত উল্যা সাজু, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, আ’লীগ নেতা হাজী জালাল আহম্মেদ, এম.এ মান্নান রানা, আবুল খায়ের, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক মুন্না, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, চৌমুহনী পৌর আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ সহ অনেকেই। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মীরওয়ারিশপুর রাশিদিয়া সিনিয়র মাদরাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ শামছুল এরফান।
এছাড়া উপজেলার লক্ষীনারায়নপুর হাই স্কুলের চার তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এর পূর্বে স্কুল পরিচালনা কমিটির সভাপতি শহিদ উল্যাহর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম, চৌমুহনী পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন কাজল, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান, এম.এ মান্নান রানা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক মুন্না, চৌমুহনী পৌর আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ সহ অনেকে। ৩ কোটি ২৬ লাখ টাকা করে ৭কোটি ৫২ লাখ টাকা ব্যায়ে দুটি ভবন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চার তলা বিশিষ্ট ভবন নির্মাণ করছে।
বার্তা বাজার/এম.সি