ময়মনসিংহে হত্যার বিচার ও নিরাপত্তা চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ময়মনসিংহে স্বপন হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সোমবার (১৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে স্বপনের স্বজনরা জানান, কবরস্থানের জমি সংক্রান্ত বিরোধের জেরে মৃত সুখু সরকারের ছেলে প্রতিবেশি সিদ্দিকুর রহমান ও তার লোকজনদের বার বার হামলার স্বীকার হয়ে গত ৩১ অক্টোবর স্বপন মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী হেপি আক্তার গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। জামিনে এসে অভিযুক্ত সিদ্দিকের লোকজন ১৫ নভেম্বর আবারো হামলা করলে স্বপন মিয়া ও তার তিন ভাই মিলন, সাইফুল, রিপন গুরুতর আহত হন। পরে ১৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপন মিয়ার মৃত্যু হয়। তার ছোট দুই ভাই মিলন ও রিপন ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা স্বপন হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার এবং পরিবারের নিরাপত্তা দাবী করেন। এসময় নিহতের স্ত্রী আছমা বেগম, ছেলে কানিজ, মেয়ে স্বর্ণা, ছোট ভাইয়ের স্ত্রী হেপি আক্তার উপস্থিত ছিলেন।

নিহত স্বপন জেলার গৌরীপুর উপজেলার অচিন্তপুর মুকোরিয়া গ্রামের মুনতাজ আলীর ছেলে।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর