মুন্সিগঞ্জে শাহ সিমেন্টের ভূমি দস্যুতার প্রতিবাদে মানবন্ধন

মুন্সিগঞ্জে শাহ সিমেন্টের ভূমি দস্যুতার প্রতিবাদে বেলা ১১ টার দিকে মানবন্ধন করেছে ভুক্তভোগী পরিবাররা।
ভুক্তভোগী পরিবাররা বলেন আমাদের মালিকানা তপছিল বর্নিত সম্পতি অবৈধ দখলদার হইতে পূর্নরুদ্ধরের জন্য শাহ সিমেন্টের এর বিরুদ্ধে সাবেক জেলা প্রশাসকের সভা কক্ষে ও বর্তমান পুলিশ সুপারের সাথে ৮/১০ বার বৈঠক অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপনার কার্যালয়ে বৈঠকে সিদ্ধান্ত হয় যে সম্পতির ন্যায্য মূল্য প্রদান করে সাবকবলায় দলিল করে নিবে এবং দিন তারিখ ও নির্ধারন করা হয়। আমাদের সম্পতির পরিমান প্রায় ৫০ একর অবৈধ ভাবে জোর পূরক ভাবে দখল করে সেখানে শাহ সিমেন্ট বর্তমানে স্থাপনা নির্মান করতেছে।

প্রতারনার আশ্রয় নিয়ে এলাকার শত শত লোকদের ক্ষতিগ্রস্থ করে পথে বসিয়ে দিয়েছে ঐ শাহ সিমেন্ট কোম্পানি। ভূমি দস্যু আবুল খায়ের গ্রুপ ( শাহ সিমেন্ট এর দখলকৃত জমি পূর্নরুদ্ধারের জন্য) ভূমি লুটেরা শাহ সিমেন্টের লালিত পালিত গুন্ডা বাহিনী হাত থেকে বাচার জন্য আপনারদের প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আমার ক্ষতিগ্রস্থ পরিবার গুলো নিজেদের জমি ভূমি দস্যু ও জুলুমবাজদের হাত থেকে আমাদের দখল কৃত জমি ফেরত চাই।প্রায় অর্ধশত ভূমির মালিক মানবন্ধনে অংশ গ্রহন করে।

পরে তারা বিক্ষোব মিছিল করে এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্বরক লিপি প্রদান করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর