লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বর্নাঢ্য আয়োজনে সংবর্ধনা দেয়া নব নির্বচিত গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানকে।
সকালে কলেজ ক্যম্পাস মাঠে অধ্যক্ষ ভবতোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আ.ন.ম সামছুল ইসলাম,রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া বেগম, সাকে পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরু হাসান ফয়সাল মাল প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রায় ৪ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছেলে মেয়েদের শোচাগার নির্মাণ ও লাইব্রেরির জন্য ৫ লক্ষ টাকা অুদান প্রদান করেন।
এ সময় সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে একটি মনেজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বার্তাবাজার/এমকে