এমপিসহ ১০৫ জনের ব্যাংক হিসাব তলব দুদকের

সংসদ সদস্য (এমপি), আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১০৫ জনের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার এক চিঠিতে দ্রুত সময়ের মধ্যে তাদের আর্থিক লেনদেনের তথ্য দিতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেয় দুদক। চিঠিতে সংসদ সদস্য পংকজ নাথ, নুরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী ফারাজানা চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর তথ্যও চাওয়া হয়েছে।

এছাড়া বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কাউন্সিলরের আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুদক। এ তালিকায় গণপূর্তের শীর্ষ ১৫ প্রকৌশলীসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর নামও রয়েছে বলে জানা গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর