বন্দী হওয়ার ৬ দিনের মাথায় হাতিটির মৃত্যু

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নামানুসারের নামকরণ করা হয়েছিল হাতিটির। হিংস্র প্রকৃতির কারণে হাতিটিকে বন্দী করা হয়েছিল। তাকে রাখা হয়েছিল আসামের ওরাং জাতীয় উদ্যানে।

কিন্তু ৩৫ বছরের লাদেন নামের হাতিটি তার বন্দীদশা হয়তো পছন্দ করেনি। বন্দী হওয়ার ৬ দিনের মাথায় রবিবার স্থানীয় সময় সকাল ৫টায় লাদেনের মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে ময়নাতদন্ত করা হবে।

আসামের গোয়ালপাড়ায় লাদেনের আক্রমণে গত অক্টোবর ৫ জনের মৃত্যু হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক উদ্যানের এক ব্যক্তি বলেন, হাতিটি স্বাভাবিকভাবে আচরণ করছিল। তার পা বেঁধে রাখা হয়েছিল যাতে পালাতে না পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর