“ই-বাণিজ্য করব, নিজের ব্যবসা গড়ব” প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান সম্পন্ন

বানিজ্য মন্ত্রণালয় দ্বারা পরিচালিত “ই-বানিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো” প্রকল্পে ই-কমার্স ব্যবসায়ীদের দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করার লক্ষ্যে ১১ দিনে ৬৩ টি বিষয়ে ফ্রিতে ট্রেনিং করানো হয়।

১৭-১৯ নভেম্বর পর্যন্ত ই-ক্যাব ট্রেনিং সেন্টারে ২৬, ২৭ ও ২৮ তম ব্যাচ এর “ই-কমার্স ট্রেনিং” সম্পন্ন হয়। এতে প্রায় ৭০০ জন নারী এবং পুরুষ অংশ নেন।

সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজুর রহমান; চেয়ারপার্সন, প্রতিযোগিতা কমিশন (সাবেক বানিজ্য সচিব), বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল; সাধারণ সম্পাদক, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, বিশেষ অতিথি মুনির চৌধুরী; সাবেক মহাপরিচালক, বিশ্ব বানিজ্য সংস্থা, আসিফ আহনাফ; সভাপতি, ইক্যাব ইয়ুথ ফোরামসহ ই-ক্যাব এর অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মফিজুর রহমান সকলের মতামতসহ ট্রেনিং এর বিষয়ে শিক্ষার্থীদের থেকে কথা শুনেন এবং নিজ হাতে ট্রেনিং প্রাপ্ত ৭৫ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করেন।


উল্লেখ্য, ই-ক্যাব ট্রেনিং সেন্টার-এ ই-কমার্স ট্রেনিং নিতে পারবেন ৫০০০ উদ্যোক্তা বা ই-কমার্স ব্যবসায়ী বা শিক্ষার্থী বা যারা ই-কমার্স এর মাধ্যমে ব্যবসা করতে চাচ্ছেন বা ইচ্ছুক ৫০০০ উদ্যোক্তা যে সংখ্যাটি বৃদ্ধি করে ১২০০০ এ উন্নীত করার পরিকল্পনা করছে সরকার।ই-কমার্স উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউ টি ও সেল এবং বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) -এর উদ্যোগে এই প্রশিক্ষণ দেয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর জাতীয় সংগঠন ই-ক্যাব।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর