লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকলীগের কমিটি অনুমোদন দেওয়ার পর রবিবার দুপুরে রামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ড.আনোয়ার খানের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রামগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকলীগের নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম লেদু মাল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন হাজারী। রামগঞ্জ পৌর শ্রমীকলীগের সভাপতি নাজমুল হাসান মাসুদ ও সাধারণ সম্পাদক হারুন খাঁন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগের কমিটিতে নজরুল ইসলাম লেদু মাল কে সভাপতি ও আনোয়ার হোসেন লিটন হাজারী কে সাধারন সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।একই সাথে রামগঞ্জ পৌর শ্রমীকলীগের অনুমোদিত কমিটিতে নাজমুল হাসান মাসুদ কে সভাপতি ও হারুন খাঁন কে সাধারন সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি অনুমোদনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নেতৃত্বে আসা ব্যাক্তিগনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান আওয়ামিলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
বার্তাবাজার/ডব্লিওএস