এখনো দল পাননি মাশরাফি

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে সবগুলো দলের প্রথম দুই রাউন্ড শেষে এখনো কোনো দল পাননি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মুর্ত্তজা। নিষেধাজ্ঞার কারণে এবার পঞ্চপাণ্ডের একজন সাকিব আল হাসান নেই। প্রথম রাউন্ডেই দল পেয়েছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম। তামিমকে দলে ভিড়িয়েছে ঢাকা প্লাটুনস। মুশফিককে খুলনা এবং মাহমুদুল্লাহকে নিয়েছে চট্টগ্রাম। তবে এখনো দল পাননি মাশরাফি বিন মুর্তজা।

কে কোন দল পেলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে আয়োজিত হচ্ছে এবারের বিপিএল। নতুন করে সাতটি দল অংশ নিচ্ছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিশেষ আসরে। বঙ্গবন্ধু বিপিএলের সাত দলের প্রেয়ার ড্রাফস চলছে রাজধানীর একটি হোটেলে।

খুলনা : মুশফিকুর রহীম , শফিউল ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব।
ঢাকা : তামিম ইকবাল , এনামুল হক বিজয়, হাসান মাহমুদ,মেহেদী হাসান।
রাজশাহী : লিটন দাস , আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চেীধুরী রাহি, ফরহাদ রেজা ।
চট্টগ্রাম : মাহমুদউল্লাহ রিয়াদ , ইমরুল কায়েস ,নাসির হোসাইন,রুবেল হোসাইন।
রংপুর : মোস্তাফিজুর রহমান , নাইম শেখ, আরাফাত সানি, জহিরুল ইসলাম।
কুমিল্লা : সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান।
সিলেট : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন,নাজমুল ইসলাম অপু , সোহাগ গাজী।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর