কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লাজুক আক্তার (১১) নামে এক প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষার্থী নিহত হয়েছে।রোববার (১৭ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাজুক আক্তার মারিয়া এলাকার ইমরান মিয়ার কন্যা। সে মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে লাজুক আক্তার পিএসসি পরীক্ষা দিয়ে সহপাঠি ৮ পরীক্ষার্থীকে সাথে নিয়ে একটি অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিল। পথে ৬ শিক্ষার্থী নেমে যাওয়ার কিছুুক্ষণ পরই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই লাজুক আক্তার মারা যায়। দুর্ঘটনায় আহত অফর পরীক্ষার্থী মারিয়া এলাকার বাদল মিয়ার ছেলে আহত রাহাতুল (১১) এবং অটোরিকশার চালককে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ আবুবকর সিদ্দিক সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনতার হাতে আটক ঘাতক ট্রাক এবং ট্রাকসহ চালককে আটক করে ড্রাইভারকে থানায় নিয়ে আসা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস