ডিমলায় সড়ক দুঘটনায় নিহত-১

নীলফামারীর ডিমলায় আজ (১৭ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলার রংপুর প্রধান সড়কের ছোটপুল নামক স্থানে মোটর সাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘষে সড়ক দুর্ঘটনায় শরিফুজ্জামান দিদার (৩৫) নামে একজন নিহত।

দিদার ডিমলা থেকে জলঢাকা যাওয়ার পথে রংপুর থেকে ডিমলাগামী মাইক্রোবাস ধাক্কা দেয়। নিহত দিদার ডিমলা বাবুরহাট বাজারে জামান প্রেসের মালিক। সে ডিমলা বাবুরহাট গ্রামের জামানের পুত্র। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর