রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে বিপিএল প্লেয়ার্স ড্রাফট। অংশগ্রহণকারী সাতটি দলকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে কে কার আগে খেলেয়োড় দলভুক্ত করার সুযোগ পাবেন।
লটারিতেই নির্ধারিত হলো সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পাবে খুলনা। এরপর যথাক্রমে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা এবং সিলেট। প্রথম ধাপে আবার উপরোক্ত তালিকা রিভার্স হয়ে যাবে। অর্থাৎ সিলেট ডাকার সুযোগ পাবে সবার আগে। এরপর যথাক্রমে কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা এবং খুলনা।
প্রথম ডাকেই খুলনা দলভুক্ত করে নিলো এ প্লাস ক্যাটাগরির মুশফিকুর রহীমকে। এরপর ঢাকা দলে নিলো এ প্লাস ক্যাটাগরির তামিম ইকবালকে। এ প্লাস ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিলো চট্টগ্রাম।
সাতটি দল দ্বিতীয় রাউন্ড শেষে যাদের দলভুক্ত করে নিলো, নিচে তাদের তালিকা তুলে ধরা হলো।
খুলনা : মুশফিকুর রহীম, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো, রাবি ফ্র্যালিংক।
ঢাকা : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ,মেহেদী হাসান, থিসারা পেরেরা, লরি ইভান্স।
রাজশাহী : লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চেীধুরী রাহি, ফরহাদ রেজা , রাবি বোপারা, হাজরাতুল্লাহ জাজাই।
চট্টগ্রাম : মাহমুদউল্লাহ রিয়াদ , ইমরুল কায়েস ,নাসির হোসাইন,রুবেল হোসাইন, ক্রিস গেইল, ক্রিস্টি উইলিয়ামস।
রংপুর : মোস্তাফিজুর রহমান , নাইম শেখ, আরাফাত সানি, জহিরুল ইসলাম , মোহাম্মদ নবি, সেই হোপ।
কুমিল্লা : সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান , মুজিবর রহমান।
সিলেট : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন,নাজমুল ইসলাম অপু , সোহাগ গাজী, শফিকুল্লাহ সাফাত।
বার্তাবাজার/কেএ