ঘাটাইলে প্রথম আলো পত্রিকা সাবেক সাংসদ কে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা কে নিয়ে একটি পত্রিকা মিথ্যা সংবাদ পরিবেশন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করেছে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের একাংশের নেতা কর্মীরা।
রোববার বিকেলে পৌনে ৫টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা ট্রাক মালিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন। গত ১৪ নভেম্বর প্রথম আলো পত্রিকায় ’টাঙ্গাইলে আবার আমানুর আতঙ্ক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বক্তরা প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান। সংবাদটি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আওয়ামীলীগের জনপ্রিয় নেতাদের বিতর্কিত করে ঘায়েল করার অপচেষ্টা বলে দাবি করেন তারা।
মানববন্ধে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান । পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিমূলরক সংবাদ প্রকাশ করায় পত্রিকার প্রতিবেদকের শাস্তি দাবি করেন। মানববন্ধনে ও সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আনেহল ইউপি চেয়ারম্যান তালুকদার, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা সুমন খান বাবু প্রমুখ।
বার্তা বাজার/এম.সি