বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের কোলেই শিশু মৃত্যু, মায়ের অবস্থাও আশংকাজনক

ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল শনিবার বিকালে লংগাইর গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আড়াই বছর বয়সী সিনহা আক্তার নামে এক শিশু নিহত হয়েছে।

সে উপজেলার লংগাইর ইউনিয়নের লংগাইর গ্রামের সোহেল মিয়া ও সুফিয়া বেগম দম্পত্তির শিশুকন্যা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার লংগাইর গ্রামের বালিকা প্রাথমিক বিদ্যালয় এলাকায় মোড়ল বাড়ির সামনে পিডিবির একটি সার্ভিস তার দীর্ঘ সময় ধরে ছিঁড়ে রাস্তার উপর পড়েছিল।

এলাকাবাসী বিদ্যুৎ বিভাগকে বার বার অবহিত করলেও বিদ্যুৎ বিভাগ ছেড়া তারটি রাস্তা থেকে সরায়নি। সুফিয়া বেগম বিকাল সাড়ে পাঁচটার দিকে তার মেয়েকে কোলে করে নিয়ে নিজ বাড়ি থেকে মোড়ল বাড়ি যাওয়ার পথে এই ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

সুফিয়া বেগমের কোলে থাকা তার আড়াই বছর বয়সী সিনহা আক্তার মায়ের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মায়ের কোলেই মারা যায়। পরে বাড়ির লোকজন দ্রুত সুফিয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সুফিয়া খাতুনের অবস্থাও আশংকাজনক।

পাগলা থানার ওসি মো: শাহিনুজ্জামান জানায়, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর