গোপালপুরে ধানক্ষেত থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধারসহ খুনি গ্রেফতার

মার্বেল খেলা নিয়ে ঝগড়ার জেরে খুন হওয়া মো. শামীম নামে ৬ বছরের এক শিশুর গলাকাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১২ বছর বয়সী মো. সুজন নামের ঘাতক শিশু খুনিকে।

নিহত শামীম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের সেনের চর (বন্দ হাদিরা) গ্রামের দিনমজুর মো. হাবিব মিয়ার ছোট সন্তান। বাবা হাবিব মিয়া ও মা খাদিজা বেগম অনেকটা বুদ্ধি প্রতিবন্ধী। তাদের ঘরে মো. খায়রুল নামে আট বছরের আরেকটি ছেলে সন্তান রয়েছে।

ঘাতক শিশু খুনি সুজন একই গ্রামের মো. শামছুল মিয়ার লম্পট সন্তান।নিহত শামীমের বাবা হাবিব মিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার ভোর বেলায় পায়ে হেটে পার্শ্ববর্তী উপজেলা ধনবাড়ীতে দিনমজুর হিসেবে কাজে যোগদান করি। সন্ধ্যায় বাড়ি ফিরে শামীমকে খুঁজে পাওয়া যাচ্ছেনা খবরে রাত বারোটা পর্যন্ত পাশেপাশের গ্রামসহ নিজ গ্রামের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করি। আজ রবিবার সকাল থেকেই ছেলে হারানোর সংবাদ জানিয়ে মাইকিং করতে থাকি। বেলা দশটার দিকে খবর আাসে আমার শামীম বাবা লাশ হয়ে ধানক্ষেতে পড়ে আছে।শামীমের মা খাদিজা বলেন, শনিবার সকাল ৯টার দিকে সুজনের সাথে বাড়ির পাশেই মার্বেল খেলে। তারপর দোকান থেকে কিছু কিনে খাবে বলে দশটি টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ছেলে বাড়ি না ফেরার চিন্তায় হন্য হয়ে অনেক খোঁজাখুঁজি করি। রবিবার সকাল দশটার দিকে বাড়ি থেকে অর্ধকিলো দূরে, চকের ভিতরে কুকুরের ঘেউঘেউ শব্দ শুনে ধানক্ষেতে আমার কলিজার টুকরা শামীম বাবাজিকে লাশ অবস্থায় খুঁজে পাই।

থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান জানান, খবরটি শুনেই পুলিশের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। নিহত শামীমের মার্বেল খেলার সাথী সুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে, মার্বেল খেলা নিয়ে ঝগড়ার জেরে গ্রামের পাশে এক শ্যালোমেশিন ঘরে ব্লেড দিয়ে শামিমকে গাল, মুখ এবং গলা কেটে হত্যা করার পর চকের ভিতর ধান ক্ষেতে ফেলে আসে। হত্যাকান্ডে জড়িত থাকায় খুনি শিশু সুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর