রামগন্জ উপজেলা ও পৌর শাখা শ্রমিকলীগের কমিটি অনুমোদন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হুদা বকুল ও সাধারণ সম্পাদক শামছুল আলম স্বাক্ষরিত এই দুইটি ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগের কমিটিতে নজরুল ইসলাম লেদু মাল কে সভাপতি ও আনোয়ার হোসেন লিটন হাজারী কে সাধারন সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।একই সাথে রামগঞ্জ পৌর শ্রমীকলীগের অনুমোদিত কমিটিতে নাজমুল হাসান মাসুদ কে সভাপতি ও হারুন খাঁন কে সাধারন সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমটি অনুমোদনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নেতৃত্বে আসা ব্যাক্তিগনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান আওয়ামিলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর