শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বেসরকারি এনজিও আশা’র উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আশা’র শ্রীবরদী সদর ১ ও ২ ব্রাঞ্চের আয়োজনে ব্রাঞ্চ প্রাঙ্গণে ১৭ নভেম্বর রোববার সকালে আনুষ্ঠানিক ভাবে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে শ্রীবরদী ২ ব্রাঞ্চের ব্যবস্থাপক ফিরোজ আহাম্মদের সভাপত্বিতে বক্তব্য রাখেন, শ্রীবরদী পৌর মেয়র আবু সাইদ, আশা শেরপুর জেলার জেলা কর্মকর্তা আ. কাদের, আশা শ্রীবরদী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার সাখাওয়াত হোসেন, ডা: নাজমুন সাকিব প্রমুখ। তিন দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্পের প্রথম দিনে ১০৮ জন রোগীকে সেবা প্রদান করা হয়।
বার্তা বাজার/এম.সি