নকলায় খাদ্যবান্ধব কর্মসূচীর নতুন কার্ড বিতরণ

“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুর জেলার নকলা উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় কার্ডধারী মৃতব্যক্তির পরিবর্তে নতুন সুবিধাভোগিদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে বানেশ্বরদী ইউনিয়নের কার্ডধারী মৃতব্যক্তির পরিবর্তে ৪৪ জন হতদরিদ্রের মাঝে নতুন করে কার্ড বিতরণ করা হয়। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, উপজেলা খাদ্য পরিদর্শক মো. সাইদুজ্জামান, তদারককারী কর্মকর্তা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হাফিজুর রহমান, বানেশ্বরদীর এলাকার পরিবেশক মাফিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী অর্ধশত হতদরিদ্র নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর