বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ আড়াই শতাধিক

মুন্সীগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে নারী ও শিশুসহ প্রায় আড়াই শতাধিক অতিথি অসুস্থ হয়ে পড়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, মুন্সীগঞ্জ সদরের বাগেশ্বর এলাকার আলী কমিউনিটি সেন্টারে শুক্রবার বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হন তারা। আশঙ্কাজনক এক গর্ভবতীকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

শুক্রবার বিয়ের অনুষ্ঠান হলেও শনিবার বিকেল থেকে অসুস্থ নারী, পুরুষ ও শিশুরা হাসপাতালে আসতে শুরু করে।পাতলা পায়খানা, বমি ও পেট ব্যথা নিয়ে সবাই হাসপাতালে আসছেন।খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানান চিকিৎসক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর