সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র শক্তিশালী করতে সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, পিএ কমিটি, সিএজি, দুদকসহ সংশ্লিষ্ট সংস্থাকে আরও শক্তিশালী করার মাধ্যমে সরকারী অর্থের অপচয় রোধ করা সম্ভব।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের প্রয়োজনীয় সংশোধনসহ দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং সংসদ সদস্যদের সাথে বিশেষজ্ঞদের মতবিনিময়ের উপর তিনি গুরুত্বারোপ করেন। স্পিকার আজ রাজধানীর একটি হোটেলে বিশ্ব ব্যাংক বাংলাদেশ আয়োজিত “প্রমোটিং একাউন্টেবেলিটি এ্যান্ড ইন্টেগ্রেটি ইন গভর্নমেন্ট স্পেন্ডিং” শীর্ষক সাউথ এশিয়া একাউন্টেবেলিটি রাউন্ডটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিরীন শারমিন চৌধুরী বলেন, জনগণের কাছে দায়বদ্ধ থেকে সরকারী অর্থ ব্যয়ের ক্ষেত্রে অধিকতর সতর্ক ও সচেতন হলে প্রকল্প ব্যয়।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর