সাতদিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে হাইকোর্টের হস্তক্ষেপ

পেঁয়াজের অস্বাভাবিক দাম এক সপ্তাহের মধ্যে না কমলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট। আদালত বলেছেন, আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজের মূল্য পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ করবো।

রোববার এ সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রিটকারীর উদ্দেশ্যে এ মন্তব্য করেন।

এর আগে, পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী তানভীর আহমেদ।

পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেনো অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয় রিট আবেদনে। দুনীর্তি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয় এই রিটে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর